টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের উদ্যোগে সাংগঠনিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) এলেঙ্গা ইউনিট কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি বোরহান তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, এলেঙ্গা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কেরামত আলীসহ অনেকে।
এ সময় বক্তারা সাংবাদিকদের ঐক্য, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার। পরে ফল উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


















