টাঙ্গাইলে ‘শিল্প-সাহিত্যের ভাষণ’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের কাগমারীর ছায়ানীড় পল্লীতে ছায়ানীড়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচিতে ছিল অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ, স্বাগত ভাষণ, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও অভিমত প্রদান, উদ্বোধকের ভাষণ, বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান বক্তার ভাষণ, প্রধান অতিথির ভাষণ এবং সভাপতির সমাপনী বক্তব্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যানেসথেসিওলজিস্ট বিভাগের সিএমএইচ-এর সাবেক বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আল মামুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও বর্তমান সভাপতি কবি জুলেখা উসমানী জেলী এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ও পরিচালক, প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিভাগীয় প্রধান ও জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ড. শাহনাজ হুসনে জাহান লীনা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হোসেন তালুকদার এবং মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ তালুকদার।
সংবর্ধিত লেখক হিসেবে উপস্থিত ছিলেন ‘শিল্প-সাহিত্যের ভাষণ’ গ্রন্থের সম্পাদক মাসুদা সুলতানা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ডা. মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানীড়ের উপদেষ্টা, সুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই।
এসময় আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান ও প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় উপস্থাপনা করেন তারুণ্য তাওহীদ।
বক্তারা সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


















