মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়কের পাশে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার পূর্ণীমাগাঁতী আঞ্চলিক সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় সদ্যজাত শিশুর মর*দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক এক দিন। ধারণা করা হচ্ছে, জন্মের পর তাকে ওই স্থানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















