মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক ছাত্র ও যুব সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিত্ব মোঃ আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (আজ) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও দলের প্রতি নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তার মৃত্যুতে উল্লাপাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা হিসেবে স্মরণ করছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন—এ কামনা জানিয়েছেন তার শুভানুধ্যায়ীরা।


















