ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) জেলা কমিটির উদ্যোগে এলেঙ্গা অফিসে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নাসিম এম খান রুনু, এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম হোসাইন আহমেদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুর নবী সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার ও শহিদুল ইসলাম খান রুমি, কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সখিপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক আলতাফ হোসেন, বাসাইল উপজেলা ইউনিটের আহ্বায়ক শহিদুল ইসলাম, এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ভূঞাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মামুন সরকার, মির্জাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল হোসেন খান, ধনবাড়ী উপজেলা ইউনিটের আহ্বায়ক ইমাম হাসান সোহান এবং এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ অনেকে।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


















