শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার খান মোহাম্মদ খালেদ। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক দেবাশীষ দেব, বিজ্ঞান লেখক যতন কুমার রায়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত কবিতা ও ছড়া পাঠে অংশগ্রহণ করেন কবি সাধন চক্রবর্তী, অধ্যাপক স. ম. আজাদ, কবি তরুণ ইউসুফ, অধ্যাপক জহুরুল হক বুলবুল, ছড়াকার দীপক পাল, কবি কুশল ভৌমিক, কবি রেখা আকতার, কবি মনজুর তারেক, রহমান শিবলু, সোহেল সৌকর্য, এস এম মোফাজ্জল হোসেন, আরিফ আহমেদ, মোঃ রকিবুল ইসলাম, এ এম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি ড. আলী রেজা।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


















