আশিকুর রহমান (জুয়েল) বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার সকাল ৬টায় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের নির্দেশনায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
অভিযানে অপরূপা পরিবহনের সুপারভাইজারকে ৫ হাজার টাকা এবং পিংকী পরিবহনের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তদন্তে দেখা যায়, নির্ধারিত ৪০০ টাকার ভাড়ার বিপরীতে অপরূপা পরিবহন ৭০০ টাকা এবং পিংকী পরিবহন ৫০০ টাকা করে আদায় করছিল। পরে অতিরিক্ত আদায়কৃত টাকা যথাক্রমে ৩০০ ও ১০০ টাকা করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। এ সময় বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার ইসরাত জাহান জানান, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


















