সৌদি আরব সরকারের উপহার হিসেবে ২০২৫–২৬ অর্থবছরের ত্রাণের খেজুর ধনবাড়ী উপজেলায় ৫৭টি মসজিদ ও মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়েছে।
গত ১৫ মার্চ ধনবাড়ী উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথীর উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ধনবাড়ী উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ধনবাড়ী উপজেলার কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, সদস্য রাকিব হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবার ধনবাড়ী উপজেলার জন্য বরাদ্দকৃত সৌদি আরব সরকারের ১৬ কার্টুন খেজুর বিতরণ করা হয়। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১২৮ কেজি খেজুর উপস্থিত সবার সামনে ৫৭টি মসজিদ ও মাদ্রাসার মধ্যে বণ্টন করা হয়েছে।


















