মোঃ পারভেজ সরকার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমানের বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টোকে দায়ী করে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব, বাবু তালুকদার প্রমুখ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


















