সৃজনশীল ব্যক্তিত্ব, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের সভাপতি শেখ খবির উদ্দিন তুহিন আর আমাদের মাঝে নেই।
আজ রোববার (১৫ মার্চ) সকাল ৭টা ২৭ মিনিটে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেখ খবির উদ্দিন তুহিন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও সৃজনশীল চিন্তার মানুষ। সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাধিক সংগঠনের সভাপতি হিসেবে তিনি সমাজ উন্নয়ন, তরুণদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর অকাল প্রয়াণে সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
তার প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর আরএসএস ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


















