ধনবাড়ী সংবাদদাতা : ইমাম হাসান সোহান
” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ বিভাগ ধনবাড়ী টাঙ্গাইলের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১০ মার্চ মঙ্গলবার ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সভাকক্ষে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল এর আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ধনবাড়ী থানার অফিসার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, স্কাউট সদস্যবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, ” দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে ।
ঝড়, অগ্নি, ভূমিকম্প, মহামারী থেকে রক্ষা পেতে কার্যকর প্রস্তুতির ব্যবস্থা জেনে রাখা উচিত । আমরা নিজেরা দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে যতটুকু জানবো ততটুকু আশেপাশের মানুষকে জানাবো বা শিখাবো। দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে যা যা করণীয় তাই সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে “।


















