সিরাজগঞ্জের বেলকুচি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘কর্মজীবী নারী’ সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। বুধবার দুপুর ১২টার দিকে ‘বেলকুচি উপজেলা সচেতন নারী সমাজ’ ও ‘কর্মজীবী নারী সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদের প্রেক্ষাপট বিক্ষোভকারীদের দাবি, ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে ‘পতিতা’ ও ‘অশ্লীল’ মন্তব্য করেছেন, যা নারী সমাজের জন্য চরম অপমানজনক। এর প্রতিবাদে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
স্লোগান ও দাবি মিছিলে অংশগ্রহণকারী নারীরা জামায়াত আমিরের মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাঁকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়:
• “ছি ছি শফিক তুই বড় মুনাফিক”
• “শফিক হলো রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”
• “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”
বিএনপি নেত্রীদের উপস্থিতি ব্যানারটি সচেতন নারী সমাজের হলেও মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মিছিলে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ নাসরিন আক্তার,বেলকুচি উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছাঃ সাথী খাতুন, ০২ নং রাজাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছাঃ রুখসানা আক্তার।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারী ও সাধারণ মহিলারা কর্মসূচিতে অংশ নেন। তবে মিছিল শেষে সংবাদকর্মীরা অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।


















