Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    আইন উপদেষ্টা : সুরভী দ্রুত প্রতিকার পাবে

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আজ সোমবার (৫ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

    এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে আটক করা হয়। প্রথমে টঙ্গী পূর্ব থানায় এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরে তাকে কালিয়াকৈর থানার হস্তান্তর করা হয়।

    আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। পরে সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে সুরভীর জন্ম সনদ অনুযায়ী তিনি এখনো অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এই রিমান্ড এবং তাকে কারাগারে পাঠানো নিয়ে ‘শিশু আইন, ২০১৩’ লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

    সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলাটি সম্পূর্ণ ভুয়া। আইনের ব্যত্যয় ঘটিয়ে রিমান্ড দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আগামীকালই উচ্চ আদালতে রিভিশন আবেদন করব।’

    মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে, জন্ম সনদ অনুযায়ী সুরভীর জন্ম ২০০৮ সালের ২৯ নভেম্বর। সে হিসেবে আজ পর্যন্ত তার বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। অর্থাৎ তিনি আইনত একজন ‘শিশু’। অথচ পুলিশ তাকে ২১ বছর বয়সী দেখিয়ে রিমান্ড আবেদন করেছে। এর আগে গত ২৬ ডিসেম্বর তাকে ২০ বছর দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

    উল্লেখ্য, ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে এবং তাদের কোনোভাবেই রিমান্ডে নেওয়ার সুযোগ নেই। এমনকি তাদের সাধারণ জেলহাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার বিধান রয়েছে। সুরভীর ক্ষেত্রে এই আইনের কোনো তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।

    গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, মামলার বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছেন, পুলিশ প্রাথমিকভাবে সেভাবেই রেকর্ড করেছে। তবে সুরভীর এসএসসি পাসের তথ্য ও বর্তমান কলেজ (ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ) রেকর্ড বলছে তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী।

    প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জান্নাত সুরভী। জুলাই অভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হলেও তার প্রকৃত বয়স এবং শিশু আইনের সুরক্ষা না পাওয়া নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.