ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুরে ইকোনো বাস থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০) লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলীতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ইকোনো বাস থেকে ব্যাগ ভর্তি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি গাঁজাসহ তাকে আটক করেন।


















