মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের পাশে কলো নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শফিকুল ইসলাম রৌমারী উপজেলা সদর ইউনিয়নের ভন্দুরচর গ্রামের ফজলে রহিমের ছেলে শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার ইজলামরী সীমান্তের কাছে কালো নদীতে মাছ ধরতে লাইট ও টেঁটা নিয়ে যান শফিকুল। এ সময় ঝড় ও বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান আজকের কাগজকে বলেন, বজ্রপাতের শিকার হয়ে শফিকুলের মৃত্যু খবর জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


















