ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী ঢং নাচ অনুষ্ঠিত হোলো। চৈত্র মাসে ঢাকের কড় কড় শব্দে পাতার মড় মড় শব্দে শিমুল ফুলের উঁকিতে বসন্ত বাতাসে মুখরিত থাকে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলগুলো।
পূরাণ সূত্রে জানাযায়, দক্ষ রাজার সাতকন্যার বিয়ে হয় চন্দ্র দেবের সঙ্গে সেই সাতজন কন্যার একজনের নাম চিত্রা তার নাম অনুসারে হয় চিত্রা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের নাম থেকে চৈত্র মাসের নামকরণ করা হয়। চৈত্র মাসের শেষ দিনটিকে বাঙালি হিন্দুরা চৈত্র সংক্রান্তি হিসেবে পালন করে।
প্রাচীনকাল থেকে এই দিনে চলে আসছে নানারকম অনুষ্ঠান পূজা পার্বণ এবং মেলা। সেই জায়গা থেকে ঢং নাচ একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি হিসেবে পরিচিত বাঙালি হিন্দুদের কাছে। এই চৈত্র মাসে লক্ষ্মীপুরে বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে শিব ঠাকুর নিয়ে ঢাকের তালে বাড়ি বাড়ি গিয়ে নাচ দেখানো হয়। যাকে বলা হয় ঢং নাচ। শত শত বছর আগের এমন ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছে বাঙালি সনাতনিরা। এভাবেই হাসি আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শত সহস্র বছর বাঙালিদের পুরানো ঐতিহ্য টিকে থাকবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।


















