সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের “বড়ইয়া খানকায় সালেহিয়া দীনিয়া কমপ্লেক্সে এর উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে ইফতার করেন তারা।
গত ২৬ মার্চ বুধবার কমপ্লেক্সে এর মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বড়ইয়া খানকায় সালেহিয়া দীনিয়া কমপ্লেক্সে এর পরিচালক মাওলানা আব্দুস ছালাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ আলতাফ হোসেন, কারী আব্দুল মালেক ও মাওঃ কামাল সিকদার কাইয়ুমসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষেরা।


















