বাঁধন খান, কালিহাতি সংবাদদাতা :
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা মো: বরকত আলী কে।
টাংগাইলের কালিহাতি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামের জন্মেছিলেন তিনি। তিনি পাকিস্তান আমলে মেট্রিকে বোর্ড স্যান্ড ও ৮ম শ্রেনীতে বৃত্তিপাপ্ত ছিলেন।
তিনি শুরুতে ঢাকার অক্সফোর্ড ইন্টারনেশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন! তারপর বেশকিছু দিন “সিলভারডেল গার্লস হাই স্কুল,ওয়ারিতে শিক্ষকতা করেছেন! পরে তিনি নিজ গ্রামের “গোপালদীঘি কে.পি.ইউ. উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন।
তিনি ২০১৩ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন! তিনি গত ০১ মার্চ ২০২৫, রোজ শনিবার দুপরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।
বীর মুক্তিযোদ্ধা মো: বরকত আলীর জানাজায় উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা প্রশাসন ও ADC মহোদয় এবং এলাকার সর্বস্তরের জনগন ও তার প্রাক্তন শিক্ষার্থীরা।


















