ডালিম কুমার দাস, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুরে জাতীয় ও স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটিকে ঘিরে মঙ্গলবার (২৫ জানুয়ারী) জেলার কমলনগর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রাম পুলিশসহ স্থানীয়দেরকে সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার স্পন্দন সম্মেলন কক্ষে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জাম বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলি, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য্য সাহা প্রমূখ।


















