সুমন বাপ্পি, সিরাজগঞ্জ কলেজ সংবাদদাতা :
রাজশাহী বিভাগ এর অন্য তম জেলা সিরাজগঞ্জের বিডি-ক্লিন এর দুই জন তারুণ্য গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পথচারীদের মাঝে পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিতে ভোর থেকে রওনা শুরু করেন ৫৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শুরু এবং শেষ গন্তব্য এনায়েতপুর কেজি মোড় প্রেস ক্লাব।
অভিযানে উপস্থিতি ছিলেন, চৌহালী বিডি ক্লিনের সদস্য শুভ আহমেদ , সিরাজগঞ্জ বিডি ক্লিনের উপ সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া রিফাত হাসান।
সকাল ৬:৫৬ থেকে সন্ধ্যা ৭:২০ দীর্ঘ ১২ ঘন্টা,পায়ে হাঁটার পর তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়।
বাংলা ভয়েস এর প্রতিনিধির কাছে রিফাত জানায়, আজকের এরকম অভিযান ১ম,মানুষ যেখানে সেখানে চিপস বা চকলেট খেয়ে খোসা ফেলে দেয় এবং প্রতিনিয়ত দেশকে অপরিষ্কার করে যাচ্ছে।
আমরা যদি নিজে পুরস্কার হই,প্রত্যেক দোকানদার যেন দোকানে ঝুরি রাখেন,সেই পরামর্শ দেওয়ার জন্য আজকের উদ্যেগটা গ্রহণ করেছি।দোয়া রাখবেন শুধু ৫৪ কিলোমিটার নয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেন এই পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিতে পারি। হাটি হাটি পা পা করে আমরা যাচ্ছি এগিয়ে,পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিচ্ছি সকলকে।


















