নিজস্ব সংবাদদাতা :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শামসুল হকের ১০৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (১ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে শামছুল হক ক্লাব ও শামছুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে শামছুল হক তোরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

পরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী কবরস্থান শিশুসদন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত শেষে কদিম হামজানী কবরস্থানে শামছুম হকের কবরে ফুল দিয়ে ও কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, তার দুই কন্যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ড. শাহীন ফাতেমা দিল পিএইচডি ও ছোট মেয়ে নাসার মহাকাশ বিজ্ঞানী ড. সায়কা ডি. ভার্টিলেক।
এসময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সাইফুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা কৃষক আব্দুল গফুর বেপারী প্রমুখ।















