মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের বেনাপোল ভারত বাংলাদেশ সীমান্ত থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তিনি বেনাপোল কাগজপুকুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউনুস মোড়লের ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পাচভুলট এলাকার ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
বুধবার সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে এলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
















