বাংলা ভয়েস ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা সদরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল জানান, সকালে মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
মো. রাসেল আরও জানান, এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও মারা যান।
















