ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুর জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার সকল সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী ও কবিসহ সকল সাংস্কৃতিক ব্যাক্তিবর্গকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মত বিনিময় সভায় সাংস্কৃতিক কর্মীরা নিজ নিজ মত প্রকাশ করেন।
জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী, শিল্পী কলাকুশলি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। তিনি বলেন,লক্ষ্মীপুরে সাংস্কৃতিক অঙ্গনে অনেক মেধাবী প্রতিভাবনরা আছেন। আশাকরি আগামী দিন গুলোতে সাংস্কৃতিক কর্মীদের সুন্দর কাজের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা সাংস্কৃতিক অঙ্গনে আলো ফিরে আসবে। সাংস্কৃতিক কর্মীরা তাদের উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে নিজেদের মনের আশা ব্যাক্ত করেন।
কেউ বলেন, বহুদিন পর এমনি একটি সভায় আসতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। আবার অনেকেই দীর্ঘ ১৬ বছর কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ। তবে প্রত্যেক সাংস্কৃতিক কর্মীর একটি অনুরোধ ছিল অতি দ্রুত শিল্পকলা একাডেমীর নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির মাধ্যমে জেলার সাংস্কৃতিক চর্চা আরো শক্তিশালী এবং গতিশীলতায় রুপ পাবে। জেলার পিছিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সাংস্কৃতিককর্মীদের বিকল্প নেই।
সাংস্কৃতিক কর্মীদের প্রতিভা দিয়ে স্ব স্ব জায়গা থেকে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গন ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য এমনটাই প্রত্যাশা করে সংশ্লিষ্টরা। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান,জেলা সনাকের সভাপতি জেড এম ফারুকি, জেলা কালচারাল কর্মকর্তা মনিরুজ্জামান
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসেম, সাবেক শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পিরোজ আলম টিপু , প্রমূখ।
















