মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন মাসুমকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ওসি মামুনুর রশীদ।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থকমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার ওসি মামুনুর রশীদ জানান, মোয়াজ্জেম হোসেন মাসুমের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সাড়ে ৭টায় উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আজ শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
















