নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলে হোমিওপ্যাথি অনুশীলন ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে হোমিওপ্যাথি অনুশীলন ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, Classical Plus (বাংলা /ইংরেজি) হোমিও সফটওয়্যারের প্রণেতা ডা. মো. জয়নাল আবেদীন।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, টাঙ্গাইল হোমিও অনুশীলনের পরিচালক ডা. এস.কে. চাকী।
সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. নূরউজ্জামান মিয়া।
উক্ত বিজ্ঞান সেমিনারের
আলোচ্য বিষয় ছিলেন কেস টেকিং, লক্ষণের মূল্যায়ন এবং বাংলা সফটওয়্যারের সাহায্যে ঔষধ নির্বাচন কৌশল।
এরপর টাঙ্গাইল হোমিও অনুশীলন এর শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।















