মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার মিয়া সাহেবের ডাঙ্গা গ্রামের প্রয়াত হানিফ সরদার এর ছেলে আব্দুল বারী মুসলিম রীতি অনুযায়ী একই উপজেলার মিয়া সাহেবের ডাঙ্গা গ্রামের শেখ গোলাম রহমান এর কন্যা মোছাঃ হাসনা হেনা কে বিবাহ করেন।
তাদের সংসার জীবনের এক পর্যায় নেমে আসে অশান্তি কলহ। কতক ব্যক্তির কুপরামর্শে আব্দুল বারী তার স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করেন। দাবি পুরন না হওয়ায় স্ত্রী হাসনা হেনা কে বেধড়ক মারপিট করে।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় গত ২৫-০৭-২৪ ইং তারিখ “২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ২০২০ এর ১১ (গ) /৩০” ধারায় মামলা রুজু করা হয়।
মামলা সুত্রে প্রকাশ, ভুক্তভোগী হাসনা হেনা ৩৬ বছর পূর্বে মুসলিম শরীয়ত মোতাবেক আব্দুল বারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘর সংসার করার কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান হাসানুর বোরহান।
কিন্ত তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। স্বামী আব্দুল বারী (৬৭) পরিবারের অগোচরে গত ১৯-১১-২৪ ইং তারিখ সাতক্ষীরা সদর উপজেলার বাগানবাড়ি গ্রামের আব্দুল্লাহ গাজীর কন্যা সাকিলা খাতুন (৩৩) কে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রী সাকিলা খাতুন এবং একই উপজেলার মিয়া সাহেবের ডাঙ্গা গ্রামের প্রয়াত আব্দুল ওহাব এর স্ত্রী মাছুরা খাতুন এর পরামর্শে আব্দুল বারী প্রথম স্ত্রী হাসনা হেনার নিকট ৫ লক্ষ টাকা দাবি করেন।
হাসনা হেনা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল বারী ও দ্বিতীয় স্ত্রী সাকিলা খাতুন এবং মাছুরা খাতুন ভুক্তভোগী কে মানসিক ভাবে নির্যাতন করা অব্যাহত রাখে। ঘটনার একপর্যায় গত ইং ১৫-০৭-২৪ তারিখ আব্দুল বারী প্রথম স্ত্রী হাসনা হেনার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।
দাবিকৃত টাকা না পেয়ে ভুক্তভোগী হাসনা হেনা কে বসত ঘরের মধ্যে তার স্বামী আব্দুল বারী লাঠিপেটা করে শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম করেন। এ সময় দ্বিতীয় স্ত্রী সাকিলা খাতুন ও মাছুরা খাতুন ভুক্তভোগী হাসনা হেনার বুকে পেটে পা দিয়ে দুবাইয়ে বেদনাদায়ক ফুলা জখম করে এবং চুল ধরে টানাটানি করে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যার মামলা নং ৪০, তারিখ ২৫-০৭-২৪। এদিকে মামলার মুল আসামি আব্দুল বারী এখনো পলাতক রয়েছেন।
















