নিজস্ব সংবাদদাতা :
পরিবর্তিত বাংলাদেশে টাঙ্গাইল জেলার অস্তিত্ব শংকটে থাকা সাংস্কৃতিক কর্মকান্ড পূণ:বিকাশে জুলাই অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠা এক সাংস্কৃতিক আন্দোলনের নাম কালচারাল রিফরমেশন ফোরাম, টাঙ্গাইল, সিআরএফটি।
ইতোমধ্যে এই আন্দোলন সারা জেলায় ব্যাপক সারা ফেলেছে। সিআরএফটি’র বহুমুখী কর্মকান্ডে টাঙ্গাইলের ঝিমিয়ে পরা সাংস্কৃতিক অঙ্গনে আশার সঞ্চার হচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন সুধীজন, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও অংশীজনের সাথে সুচিন্তিত পরামর্শে এগিয়ে চলছে এর কার্যক্রম।
এরই অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর সাথে বঙ্গবীরের টাঙ্গাইল বাসভবন ‘সোনারবাংলা’য় সিআরএফটি এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। নাট্যজন গোলাম আম্বিয়া নূরী’র অভিভাবকত্বে সিআরএফটি’র অর্ধশত শিল্পী,কলাকুশলী এই মতবিনিময় সভায় অংশ গ্রহন করে। সভায় টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘদিনের দুরাবস্থার কথা অলোচনায় উঠে আসে। বঙ্গবীর এই সকল বিষয়ে সহমত পোষন করেন।
তিনি বলেন, টাঙ্গাইল গ্রামীন সংস্কৃতির অন্যতম পীঠস্থান। সাংস্কৃতিক কর্মকান্ড সমাজকে সুশৃঙ্খল রাখে। দীর্ঘদিনের বন্ধ্যাত্বের কারন সামাজিক অসংলগ্নতা বেড়েছে। সত্বর টাঙ্গাইলের সাংস্কৃতির অতীত গৌরব ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। এই কর্মকান্ডে তিনি সিআরএফটি’র কর্মকান্ডের সাথে একাত্বতা প্রকাশ করেন। এবং যে কোন প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বঙ্গবীর আগত শিল্পীদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম দিয়ে মিষ্টিমুখ করান।
















