মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রু আমিন। এর আগে বুধবার রাত আনুমামিক আটটার দিকে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে মোজাফফর হোসেনকে আটক করা হয়।
আটক মোজাফফর ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডা বিওপির সীমানা পিলার ৯৫৭ এর পাশ দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোট হাট বাজারে এসেছিলেন।
এ সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিকভাবে ওই দুই ব্যক্তি গ্রেরেতার এড়াতে তারা বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন। এ সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে আটক করে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধীনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী একজন ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন ভারত নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
















