নিজস্ব সংবাদদাতা :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ছাত্র জনতা ছিল অকুতোভয়। এই জেলার মানুষের রয়েছে বীরত্বপূর্ণ ইতিহাস। দেশের সমৃদ্ধ সংস্কৃতির লীলাভূমি টাঙ্গাইল। কিন্তু প্রায় দেড় যুগের অধিককাল এই সমৃদ্ধ সাংস্কৃতি চর্চায় ছিল ভয় আর অসচ্ছতা।
টাঙ্গাইল জেলার ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে সচল করতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ একত্রিত হয়ে কালচারাল বিফরমেশন ফোরাম নামে একটি আন্দোলন শুরু করেছে। এই উদ্যোগ জুলাই অভ্যুত্থানের বিজয়ের প্রতিফলনে গঠিত হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ছাত্রজনতার অভ্যুত্থানের সুবর্ণ দিবসে (পঞ্চাশতম দিন) কালচালার রিফরমেশন ফোরাম অয়োজন করে এক বিজয় উল্লাসের।
সারাদিনের বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে এই বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়। ব্যাতিক্রমি এই অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি পার্বত্য অঞ্চলে যৌথবাহিনীর অভিযান কালে দুস্কৃতির হাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেনেন্ট তানজিন ছারোয়ার নির্জন ও বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত টাঙ্গাইল সহ সারা দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রায় তিন শতাধিক শিল্পী কলাকুশলীর অংশগ্রহনে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। স্থানীয় ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র জনতার অভ্যুত্থানকে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে। কয়েক হাজার দর্শক শ্রোতা বৃষ্টি উপেক্ষা করে প্রায় দুই ঘন্টার শ্বাসরুদ্ধকর এই উপস্থাপনা উপভোগ করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকগন এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে, এই অনুষ্ঠানট টাঙ্গাইলের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধাত্ব ঘুছানোয় বিশাল ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।
















