নিজস্ব সংবাদদাতা :
সিরাজগঞ্জের এনায়েতপুরের শিবপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সাড়ে ৫ দিকে উপজেলার শিবপুর গ্রামের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক সদস্য মো: আছাদুল ইসলাম, মো: নুরুন্নবী, মাও আ: ছালাম, মো: আ: কাদের ব্যাপারী, শিবপুর বাজার মসজিদের ইমাম প্রমুখ।
















