শাহ আলম সরকার:
শিক্ষার্থীরা পরিস্কার দেওয়ার ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকান্ড।
এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষত-বিক্ষত এনায়েতপুর থানা পরিষ্কার করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া এদিন চালু করা হয়েছে থানার কর্মকান্ডও।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ দিকে থানার পুলিশি কর্মকান্ড চালু করা হয়।
এসময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
এনায়েতপুর থানার পুলিশি কার্যক্রম দায়িত্ব পালন এর জন্য মোঃ হাসিবুল ইসলাম কে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন। সকাল থেকে থানা কম্পাউন্ড পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৫ জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলকারী।
উক্ত কার্যক্রম অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, সরকারী আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মো: আয়নুল হক,এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মো: রওশন আলী মন্টু সরকার,সদস্য সচিব মো: মুনজুর রহমান মুঞ্জ শিকদার,যুগ্নআহ্বায়ক মোঃ আব্দুস সালাম, থানা যুবদলের আহ্বায়ক মো: জাহিদ হোসেন জহুরুল, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: শাহরিয়ার ইমন,সিনিয়র যুগ্নআহ্বায়ক মো: আল্লেক চাঁন সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।















