শাহ আলম সরকার :
টাঙ্গাইলে উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু গুলিবিদ্ধ’র ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের পর উত্তপ্ত হয়ে উঠেছে টাঙ্গাইলের পরিবেশ।
রোববার (৪ আগষ্ট) টাঙ্গাইল শহরে এই ঘটনাগুলো ঘটেছে। শহরে পরিস্থিতি উত্তাল। শহরের বিভিন্ন সড়ক শিক্ষার্থীদের দখলে রয়েছে।
বিকাল পৌনে চারটায় নিরালামোড় এলাকায় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু প্রেস ক্লাব থেকে বাসায় যাওয়ার সময় পৌর উদ্যানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে রিয়াজুল রিজু বলেন, আজকে টাঙ্গাইলে মাথায়, কানে, গলায় ও কাঁধে সর্বমোট চারটি গুলি খেলাম। আমি প্রেস ক্লাব থেকে বাসায় যাচ্ছিলাম হঠাৎ পৌর উদ্যানে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে চারটি গুলি আমার শরীরে লাগে।
















