মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরে কোটা বিরোধীদের এক দফা দাবি আদায়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর’র ডাকে হাজার হাজার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে শহরতলীর পালবাড়ী মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যশোর- ঝিনাইদহ সড়ক হয়ে চাঁচড়া চেকপোষ্টে অবস্থান নেয়। এসময় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ফেসটুন নিয়ে নানা মুখী শ্লোগান দিতে থাকেন। এর আগে যশোরের মনিহার থেকে ছাত্র জনতার একটি মিছিল শহর অভ্যন্তরে প্রবেশ করে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর’র সমন্বয়ক রাশেদ খান (৪ আগষ্ট) রবিবার সকাল ১১টায় সমাবেশের ডাক দেন।
















