মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারীতে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
উপজেলার থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
এদিকে কোটাপদ্ধতি সংস্কারের দাবি নিয়ে রৌমারীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী ও স্থানীয় কলেজশিক্ষার্থীদের মধ্যে জুয়েল, আতাউর রহমান, সাব্বির, সোহেল, আমির হামজা প্রমুখ।
















