মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে নির্মাণাধীন সেফটিক ট্যাংকির পানিতে ডুবে রোজা মনি (২) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রোজা মনি ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে।
স্হানীয়রা জানান, সোমবার সকাল দশটার দিকে শিশুটির মা শিল্পী বেগম রান্না ঘরে ভাত খাচ্ছিলেন। ঠিক সে সময়ে রোজা মনি ঘর থেকে বের হয়ে উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাংকিতে পড়ে যায়। খাওয়া শেষ করে শিল্পী বেগম রের হয়ে সেফটিক ট্যাংকির পানিতে রোজামনির মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্হানীয়রা দৌড়ে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


















