ইয়াহিয়া খান, চৌহালী সংবাদদাতা:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ও এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল গ্রামে খালি মাঠে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজন নিহত ও ২ জন আহত হয়েছে। অপরদিকে একই সময় শাহজাদপুর পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের মৃত পাতাইরা এর পুত্র আঃ সালাম বজ্রপাতে নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতারা হলেন, এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন (২৪) ও শাহজাদপুর উপজোর চর পোরজনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)
এ বিষয়ে এনায়েতপুর থানার এসআই সুজিত কুমার বিশ্বাস বলেন, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৪জন খেলোয়ার আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষণা করেন। আহত ২ জন খাজা মেডিকেল হসপিটালে ভর্তি অবস্থা আছে। অপরদিকে খোলা মাঠে ছেলেরা ক্রিকেট খেলার সময় ঘটনাস্থলে নিহতর খবর পেয়েছি।
















