শাহ আলম সরকার, ইনচার্জ ( ন্যাশনাল ডেস্ক)
আমাদের এনায়েতপুর ফেসবুক পেইজের পক্ষ থেকে তীব্র তাপপ্রবাহে ভ্যানচালকদের মাঝে দেওয়া হয় টুপি ও পানি এবং মোজো।
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা।
সিরাজগঞ্জের এনায়েতপুরে সোমবার (২২ এপ্রিল) আমাদের এনায়েতপুর ফেসবুক পেইজের উদ্যোগে এনায়েতপুর থানার সামনে, এনায়েতপুর বেড়িবাঁধ, কেজির মোড়, খুকনির ভ্যান ও রিকশা চালকদের মাঝে মাথার ক্যাপ ও এক বোতল পানি এবং এক বোতল মোজো বিতরণের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আমাদের এনায়েতপুর ফেসবুক পেইজের এডমিন আল-মাহাদী সিনতা, এডমিন ইলিয়াস আহমেদ, এডমিন রাকিবুল হাসান ও রাজু প্রমুখ।


















