মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজনদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেককাটা, এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক শফি খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিকুল ইসলাম দুদু প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।


















