মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্লোবাল ইসলামি ব্যাংকের শুভ উদ্ধোধন করলেন শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরুলোদী।
এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংকের ম্যানেজার জনাব মোঃ রেদোয়ান উল্লাহ খালিদ, শাহজাদপুর,বেলকুচি, খুকনি গ্লোবাল ইসলামি ব্যাংকের এরিয়া ম্যানেজার জনাব মোঃ রবিন আকন্দ, শাহজাদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ রউফ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ নাজমুল হোসেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পীযুষসহ শাহজাদপুরের গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ ও ব্যাবসায়ীক বৃন্দ।


















