মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।


















