বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া দুই লাইনের একটি স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়ে যায়।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা ওই স্ট্যাটাসে শফিকুর রহমান লিখেন,“ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”
![]()
পোস্টটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। এতে ৯১ হাজারের বেশি রিয়েকশন, প্রায় দেড় হাজার শেয়ার এবং ১৩ হাজারের বেশি মন্তব্য পড়ে। রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতেও মাতৃভাষার মর্যাদা নিয়ে একটি পোস্টে মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন,“মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।”
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির হিসেবে শফিকুর রহমান মহান অমর একুশে ফেব্রুয়ারি–এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।
তার এই স্ট্যাটাস ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করছেন।


















