বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া এবং তাদের কনভিন্স করাই দলের “ইলেকশন ইঞ্জিনিয়ারিং”।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা বারবার জনগণের কাছে গিয়েছি, কথা বলেছি। তাদের কনভিন্স করাই আমাদের সফলতার মূলমন্ত্র।”
সংবাদ সম্মেলনে তিনি প্রথমে ইংরেজিতে বক্তব্য দেন, এরপর বাংলা ভাষায় বক্তব্য উপস্থাপন করেন। তিনি দেশি-বিদেশি অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনসহ সব দলকে অভিনন্দন জানান।


















