ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর ৬০ ফিটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ডা. শফিকুর রহমান এবার ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


















