মিড-সাইজ (২৫০ সিসি–৭৫০ সিসি) মোটরসাইকেল সেগমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে নতুন ক্ল্যাসিক৩৫০ এবং মেটোরো৩৫০ উন্মোচনের মাধ্যমে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটির প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করলো।
এই মাইলফলকটি আরও স্মরণীয় করে রাখতে রয়েল এনফিল্ড শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি লিমিটেড-রান ক্ল্যাসিক৩৫০ লঞ্চ করলো। বাংলাদেশের বিস্তৃত ভূ-প্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে মডেলটির কালারগুলোর নামকরণ করা হয়েছে। যেমন- ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। প্রতিটি ভ্যারিয়েন্ট নিজস্ব বৈশিষ্ট্য বহন করলেও ক্ল্যাসিক৩৫০ -এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়েল এনফিল্ড-এর ইউনিক ডিএনএ-কে অটুট রেখেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্ল্যাসিক-এর পাশাপাশি উন্মোচন করা হয়েছে মেটোরো৩৫০, যা এই ব্র্যান্ডের আধুনিক ক্রাফটেড মডেল। আরামদায়ক রাইডিং পজিশন, রিডি ফাইন্ড পারফরম্যান্স অ্যান্ড কন্ট্যাম্পোরারি স্টাইলিং-এর সমন্বয়ে মেটোরো৩৫০ বাংলাদেশের বাজারে এসেছে চারটি ভ্যারিয়েন্টে, ফায়ার বল, স্টেলার, অ্যারোরা এবং সুপারনোভা আর এগুলো পাওয়া যাবে সাতটি আকর্ষণীয় রঙে। রাইডিং পারফরম্যান্স-এর ওয়াইড স্পেক্ট্রাম নিয়ে যারা পছন্দ করে, তাদের ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে মডেলটি।
উভয় মডেলেই রয়েছে রয়েল এনফিল্ডের-এর নির্ভরযোগ্য J-series 350cc ইঞ্জিন, যা স্মুথ পারফরম্যান্স, রিডি ফাইন্ড রাইড কোয়ালিটি, এবং দৈনন্দিন ব্যবহারের স্বাচ্ছন্দ্যের জন্য সুপরিচিত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক ইফাদ মোটরস-এর ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাইডার ও উৎসাহীদের অভূতপূর্ব সাড়া ব্র্যান্ডটিকে আরও উজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন কর্পোরেট হাউস ও ব্যাংকের আমন্ত্রিত অতিথি, বাইকিং কমিউনিটির সদস্য এবং রয়েল এনফিল্ড-এর রাইডাররা উপস্থিত ছিলেন।


















