ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব।
বিবৃতিতে বলা হয়, তাদের অভিজাত ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এবং বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে দশম দফায় আকস্মিক ও নির্ভুল হামলা চালানো হয়েছে।
ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।


















