ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই হামলায় ইরানের আরও বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আব্দলরহিম মৌসাভি নিহত হয়েছেন। তেহরানভিত্তিক আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারের হামলায় লেফটেন্যান্ট জেনারেল মৌসাভি মারা যান।
গত বছরের জুনে ইরান ও ইসরায়েল-এর মধ্যে ১২ দিনের যুদ্ধে আগের সশস্ত্র বাহিনী প্রধান নিহত হওয়ার পর এই পদে দায়িত্ব নেন মৌসাভি।
এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ পাকপৌর, যিনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর নেতৃত্বে ছিলেন, এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে


















