ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানায়।
এরই মধ্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘বিধ্বংসী আক্রমণ’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে।
বিবিসি জানিয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে—অধিকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে খুব শিগগিরই ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণাত্মক অভিযান শুরু হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি নিহত হয়েছেন। এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।


















