যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, যা ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। ভবিষ্যতে এই মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা অর্জন করতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্টেট অব ইউনিয়নের ভাষণে ট্রাম্প বলেন, কূটনীতি গুরুত্বপূর্ণ হলেও ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অঙ্গীকার।
তিনি ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন, তারা নিজ দেশের ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে এবং অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আরও হত্যাকাণ্ড প্রতিরোধ করা গেছে।


















