মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে (টি-১) ড্রোন হামলা ঘটেছে। হামলায় কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমানবন্দরে কর্মরত একজন বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানি-তে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।
কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি নিশ্চিত করেছেন, হামলার পর জরুরি প্রক্রিয়া কার্যকর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে এবং বিমানবন্দরের কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করা হচ্ছে।


















